গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রীসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও হামলা চলছে।
হামাস নিশ্চিত করেছে, খান ইউনুসের আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুজন।