পুরনো মিত্র শিরোমণি অকালি দল ও বিজেপি পাঞ্জাবে আবার একত্রিত হচ্ছে; এতে অকালি দল ‘বড় ভাই’ মর্যাদা পেলেও বিজেপির লক্ষ্য আরও বিস্তৃত বলে বিশ্লেষণে উঠে এসেছে।
ছয় বছর পর বিজেপি ও শিরোমণি অকালি দল আবার জোট গঠনের ঘোষণা দিয়েছে। ২০২৯ সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছে দলদুটি।