‘হাতকড়া পরেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে।

News


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, মনের জ্বালা আর পকেটে টাকা থাকলে অনেক প্রতিবেদনই করানো সম্ভব। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, সারাদেশের মানুষ এখন আওয়ামী লীগকেই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক অথবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ