ইরানে নতুন করে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালাতে পারে, এমন আশঙ্কার মধ্যে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেছেন, মার্কিন হামলার জন্য অপেক্ষা করবে না তেহরান।