সৌদি যুবরাজ ও এরদোয়ানের অনুরোধেই কি ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প?

ইরানে নতুন করে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ইরান থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে আপাতত সামরিক অভিযান না চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে নিজের এমন মনোভাব প্রকাশ করেছেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়ে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি সংঘাত বন্ধের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা এই অজনপ্রিয় যুদ্ধ কীভাবে শেষ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

সূত্রগুলোর দাবি, নতুন কোনো উসকানি না এলে ইরানে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করতে পারেন বলে উপদেষ্টাদের জানিয়েছেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর আপাতত হামলা স্থগিত রাখার বিষয়টি তাঁর বিবেচনায় এসেছে।

মিত্রদেশগুলোর অনুরোধ

মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশও ট্রাম্পকে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এসব দেশের অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি। কিন্তু যেসব দেশকে নিরাপত্তা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ ও আরও সংযত পথ বেছে নিয়েছি।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে সিআইএ এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স কোনো মন্তব্য করেনি।

সৌদি যুবরাজ ও এরদোয়ানের পরামর্শ

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় ইরানে নতুন করে হামলার বিষয়ে তাঁদের মতামত জানতে চান তিনি। দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার পরামর্শ দিয়েছেন।

তবে সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি ট্রাম্প।

আলোচনার বিষয়ে অবগত আরও দুজন ব্যক্তির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন তিনি। তবে সৌদি যুবরাজ তাঁকে এ ধরনের হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তাঁর যুক্তি ছিল, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ