কোটি কোটি বছর আগে কি সাপের পা ছিল

সাপকে মাটির ওপর বিদ্যুৎ গতিতে ছুটতে দেখলে কিংবা কোনো অসুবিধা ছাড়াই গাছে চড়তে ও পানিতে ভাসতে দেখলে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক পা ছাড়া একটি প্রাণী এত দক্ষতার সঙ্গে

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সাপকে মাটির ওপর বিদ্যুৎ গতিতে ছুটতে দেখলে কিংবা কোনো অসুবিধা ছাড়াই গাছে চড়তে ও পানিতে ভাসতে দেখলে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক পা ছাড়া একটি প্রাণী এত দক্ষতার সঙ্গে কীভাবে চলাচল করে স্থল বা ডাঙার বেশিরভাগ প্রাণী দ্রুত এবং ভারসাম্য বজায় রেখে চলার জন্য পায়ের ওপর নির্ভর করলেও সাপের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এই প্রাণীটির এমন কিছু শারীরিক বৈশিষ্ট্য রয়েছে যা সব ধরনের বাধা পেরিয়ে তাদের ভ্রমণ করতে সক্ষম করে তোলে

প্রাচীনকালে কি সাপের পা ছিল

বিবর্তনের যাত্রার দিকে তাকালে দেখা যায় সাপ সবসময় পা-বিহীন প্রাণী ছিল না নেচার ও সায়েন্টিফিক আমেরিকান-এর মতো জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী কোটি কোটি বছর আগে সাপের পা ছিল বিজ্ঞানীদের মতে সাপের বেশ কিছু জীবাশ্ম বা ফসিল নিয়ে গবেষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা গেছে

এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্জেন্টিনায় পাওয়া নাজাশ রিয়োনেগ্রিনা নামের একটি প্রাচীন সাপের জীবাশ্ম সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে এই সাপটি প্রায় ১০ কোটি বছর আগে পৃথিবীতে বাস করত এবং এর পেছনের পা দুটি ছোট হলেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল একইভাবে কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে প্রায় ১২ কোটি বছর বয়সী টেট্রাপোডোফিস নামের সরীসৃপটির চারটি পা ছিল যদিও এই জীবাশ্মটি কোনো প্রাচীন টিকটিকি নাকি সাপ তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে তবে এখন পর্যন্ত প্রাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী শুরুর দিকে সাপের পা ছিল কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক প্রক্রিয়ার ফলে সাপের পাগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে এবং একপর্যায়ে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়

জেনেটিক রেকর্ডে চাপা রহস্য

শুধুমাত্র ফসিল বা জীবাশ্মই নয় বরং জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যার গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে একসময় সাপের পা ছিল ২০১৬ সালে সাপের ভ্রূণের ওপর করা এক গবেষণায় দেখা যায় আধুনিক সাপের শরীরে পা গজানোর জন্য এখনো কিছু প্রয়োজনীয় জেনেটিক কোষ রয়ে গেছে তবে টিকটিকির দেহে যেভাবে এই জিনগুলো কাজ করে সাপের দেহে সেগুলোর কার্যকারিতা আর নেই

১৯৯৯ সালে সাপের শারীরিক গঠনের সঙ্গে যুক্ত জিনের বিষয়ে প্রথম গুরুত্বপূর্ণ প্রমাণ পান ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বিবর্তনবাদী জীববিজ্ঞানী মার্টিন কোহেন পরবর্তীতে ব্রায়ান হেইঙ্কেন ও তার দল আবিষ্কার করেন যে সনিক হেজহগ নামের একটি জিন টিকটিকির পায়ের আকার নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে পাশাপাশি সাপের কেন পা হয় না তা ব্যাখ্যা করতেও এই জিন সাহায্য করে ২০১৬ সালে বিজ্ঞানীরা অজগরের ভ্রূণের জিন নিয়ে গবেষণা করে দেখতে পান যে পাইথনের শরীরে সনিক হেজহগ জিনটি নিয়ন্ত্রণকারী তিনটি ডিএনএ সেগমেন্ট নেই ডিএনএ-র এই অনুপস্থিতির কারণে সাপের ভ্রূণ বৃদ্ধির সময় এই জিনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যায়

মজার বিষয় হলো কিছু সাপের শরীরে এখনো তাদের পূর্বপুরুষদের পায়ের চিহ্ন রয়ে গেছে পাইথনের লেজের কাছাকাছি স্পার্স নামক ছোট কাঠামো থাকে যেগুলোকে পেছনের পায়ের বিবর্তনের ফলে রয়ে যাওয়া অংশ বলে মনে করা হয় ক্যালিফোর্নিয়ার লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির জিনতত্ত্ববিদ অ্যাক্সেল উইজেল পাইথনের জিনোমের সঙ্গে ভাইপার ও কোবরার মতো সাপের তুলনা করে দেখেন যে পরবর্তী সময়ে বিবর্তিত হওয়া এই সাপগুলোর শরীর থেকেও সনিক হেজহগ জিনের সঙ্গে সম্পর্কিত কিছু ডিএনএ হারিয়ে গেছে

কেন পা হারিয়েছিল সাপ

দৌড়াতে লাফাতে বা শিকার ধরতে পা অনেক প্রাণীকেই সাহায্য করে তাই পা না থাকাটা প্রথম দৃষ্টিতে অসুবিধা মনে হতে পারে তবে বিজ্ঞানীদের ধারণা প্রাচীন সাপগুলো এমন এক পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিল যেখানে পা থাকাটা সুবিধার চেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছিল

সায়েন্টিফিক আমেরিকান-এর একটি নিবন্ধে বলা হয়েছে প্রাচীন সাপগুলো মাটির নিচে গর্তে এবং পাথর ও উদ্ভিদের নিচের সংকীর্ণ জায়গায় বাস করত গবেষণায় দেখা গেছে এই ধরনের পরিবেশে চলাচলের জন্য দীর্ঘ শরীর এবং কম অঙ্গ-প্রত্যঙ্গ বেশি কার্যকর বর্তমান কালেও এর কিছু উদাহরণ রয়েছে যেমন তামিলনাড়ুর পশ্চিম ঘাটে পাওয়া কিছু প্রজাতির সাপ এবং ব্লাইন্ড স্নেক তাদের জীবনের সিংহভাগ সময় মাটির নিচে কাটায় সরু গর্ত ও সুড়ঙ্গের ভেতর দিয়ে যাতায়াত সহজ করার জন্যই মূলত সাপ তাদের পা হারিয়েছে কোনো বাড়তি অঙ্গ না থাকায় তারা ফাটল গর্ত এবং ঘন গাছপালার ভেতর দিয়ে খুব সহজেই চলাচল করতে পারে

পা ছাড়া সাপ কীভাবে চলে

পা হারানোর পর সাপ চলাচলের সম্পূর্ণ এক ভিন্ন উপায় তৈরি করেছে স্তন্যপায়ী ও অন্যান্য সরীসৃপের মতো পায়ের ওপর ভরসা না করে সাপ নিজের পুরো দেহ ব্যবহার করে মানুষের মেরুদণ্ডে যেখানে প্রায় ৩৩টি কশেরুকা বা হাড়ের জোড়া থাকে সেখানে সাপের শরীরে থাকে ২০০ থেকে ৪০০টি কশেরুকা যেগুলো শক্তিশালী পেশির মাধ্যমে যুক্ত থাকে এই শারীরিক গঠন সাপকে শরীর বাঁকানোর ও মোচড়ানোর অসাধারণ ক্ষমতা দেয়

পাশাপাশি তাদের পেটের নিচের চওড়া আঁশ মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে সাপকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে পারিপার্শ্বিক পরিবেশের ওপর ভিত্তি করে সাপ ভিন্ন ভিন্ন উপায়ে চলাচল করে

সাইডওয়েস ওয়েভিং বা আঁকাবাঁকা ঢেউ এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি সাপ শরীরকে একপাশে কাত করে ঘাস পাথর বা মাটির ওপর ভর দিয়ে সামনে এগিয়ে যায় কোবরা ভাইপার ও সাধারণ দড়াশ সাপ এই পদ্ধতি ব্যবহার করে সাইডওয়াইন্ডিং এটি সাপের চলাচলের সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি মরুভূমির কিছু সাপ এই কৌশল ব্যবহার করে যেখানে একবারে দেহের শুধু একটি ছোট অংশ মাটি স্পর্শ করে ফলে অতিরিক্ত গরম বালুর ওপর দিয়ে তারা সহজে চলাচল করতে পারে কনসার্টিনা মুভমেন্ট যেসব সাপ গর্ত বা সংকীর্ণ জায়গায় বাস করে তারা শরীরের একটি অংশ শক্ত করে আটকে রেখে অন্য অংশ টেনে সামনে এগিয়ে নেয় সাঁতার বা গাছে চড়া এছাড়া কিছু সাপ তরঙ্গের মতো ঢেউ খেলে পানিতে সাঁতার কাটে আবার কিছু প্রজাতি গাছে চড়া কিংবা বাতাসের মধ্য দিয়ে এক গাছ থেকে অন্য গাছ বা ডালে লাফাতে পারদর্শী

অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব অঞ্চলেই সাপের দেখা মেলে সাপের এই উপস্থিতি বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে তুলে ধরে জীবন কেবল সেরা শারীরিক গঠনের মাধ্যমেই বিকশিত হয় না বরং পরিবেশের সঙ্গে সেরা অভিযোজনের মাধ্যমেই টিকে থাকে।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ