জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর, শারীরিক অবস্থার উন্নতি

মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এই সাবেক ছাত্রনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, বন্ধ করা হয়েছে কৃত্রিম অক্সিজেন সহায়তা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিক এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তার কৃত্রিম অক্সিজেন সহায়তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর। মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা তানভীর বলেন, শুক্রবার দুপুর ১২টার পর তার জ্ঞান ফেরে। এরপর থেকে তাকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়নি।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজে এবং এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈম মেঘমল্লারের সঙ্গে কথা বলেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তানভীর বলেন, মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে শনিবার সকালে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে। দ্রুত সুস্থ হয়ে উঠলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ