শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ বদল, ছুটি ২৩ সেপ্টেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৪ নয়, ২৩ সেপ্টেম্বর; জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটিসংক্রান্ত বিভ্রান্তির অবসান হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটির দিন হিসেবে ধার্য করা হয়েছে। ফলে আগামী পরশু বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় (যা পূর্বে ২০ মে জারি করা হয়েছিল) এই আংশিক পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মূলত হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে চলতি বছর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বার্ষিক ছুটির তালিকায় থাকা ২৪ সেপ্টেম্বরের ছুটিটি সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যথারীতি নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

এদিকে, আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা তাদের সংরক্ষিত ছুটি থেকে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করলে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা চার দিনের অবকাশের সুযোগ পাবেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ