একাদশে ভর্তি ঘিরে নতুন ফি কাঠামো, বাড়ল আবেদন খরচও

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজভেদে ভর্তি ফি ১,৫০০ থেকে সর্বোচ্চ ৮,৫০০ টাকা...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া যাবে।

গত ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় এ ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকার বাইরে অন্যান্য মহানগর এলাকায় এ ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। অন্যদিকে, নন-এমপিও কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরে অন্যান্য মহানগর এলাকায় নন-এমপিও কলেজে বাংলা ভার্সনের শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া যাবে।জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ভর্তি ফি ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।এদিকে একাদশে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডের বিভিন্ন ফি বাবদ মোট ৩৪০ টাকা দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা এবং শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা বাবদ ১০০ টাকা রয়েছে।

গত বছর এই পর্যায়ে বোর্ড ফি ছিল ৩৩৫ টাকা। এবার তা ৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিএনসিসি ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।এ ছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ আরও ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। নতুন এই ফি কাঠামোর মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বোচ্চ ও সর্বনিম্ন ব্যয়ের সীমা নির্ধারিত হলো।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ