জুনিয়র বৃত্তি পরীক্ষায় রুটিন পরিবর্তন ,কোন দিন কোন পরীক্ষা ?

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত ৬ আগস্ট অনুষ্ঠিত এক সভায় পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়। এর ফলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে থাকা আগের সময়সূচির তুলনায় পরীক্ষা কয়েক দিন এগিয়ে এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলেও ফল প্রকাশের সংশোধিত তারিখ এখনো জানানো হয়নি।এ বছর মোট ৪০০ নম্বরের পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে পরীক্ষা হবে এবং প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে তিন ঘণ্টা।

বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ দুটি বিষয়ের পরীক্ষার জন্যও মোট তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার নতুন সময়সূচি

  • বাংলা: ৮ ডিসেম্বর

  • ইংরেজি: ১০ ডিসেম্বর

  • গণিত: ১৩ ডিসেম্বর

  • বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ১৫ ডিসেম্বর

সারা দেশে একই সময়সূচি অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ