নতুন চমক নিয়ে সাবিলা নূর

কমেডি ঘরানার ‘ফাইসা গেছি’ দিয়ে ওটিটিতে ফিরছেন সাবিলা নূর। নতুন চরিত্রে এই অভিনেত্রীকে দেখা যাবে এক ভিন্ন রূপে।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত অভিনয়শিল্পী সাবিলা নূর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন। এবার তাঁকে দেখা যাবে কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’-তে। চলতি মাসের ২০ তারিখ দর্শকদের সামনে আসছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই ফিকশনটি।

‘ফাইসা গেছি’-তে সাবিলা নূরের সঙ্গে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। এছাড়া এতে আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গল্পটি। হাস্যরসের আবহে এগোলেও এতে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয় উঠে এসেছে।

নতুন কাজটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘ফাইসা গেছি’ তাঁর জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করে তিনি আনন্দ পেয়েছেন এবং দর্শকরাও কাজটি উপভোগ করবেন বলে আশা করছেন।

সাবিলা নূর, শাকিব খান, তাণ্ডব সিনেমা, সাবিলা নূর ইন্ট্রোভার্ট, ঢাকাই সিনেমা, সাবিলা নূর পডকাস্ট, শাকিব খানের নায়িকা, বাংলা সিনেমা,photo retouching news​, bogra news​, news php id

সাম্প্রতিক সময়ে সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই বৈচিত্র্যময় চরিত্রে কাজ করছেন সাবিলা। তাঁর আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’। প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে নতুন ধরনের কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

সাবিলা বলেন, তিনি সব সময় ভিন্নধর্মী চরিত্রে কাজ করার চেষ্টা করেন। তাঁর অভিনীত সিনেমাগুলো দেখলেই এর প্রমাণ পাওয়া যাবে। ‘তাণ্ডব’-এর সময় দর্শক তাঁকে ‘লিচুবাগান’ ধরনের গানে দেখবেন—এমনটা প্রত্যাশা করেননি বলেও উল্লেখ করেন তিনি। নিজের পরিচিত ইমেজ ভেঙে নতুনভাবে দর্শকদের সামনে আসতেই তাঁর এই চেষ্টা।

‘বনলতা এক্সপ্রেস’-এর চরিত্রও আগের কাজগুলোর তুলনায় ভিন্ন ছিল বলে জানান সাবিলা। এবার ‘ফাইসা গেছি’-তেও এমন একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছেন, যেখানে দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ