হার্টের রোগী বা ডায়াবিটিসের রোগীদের কতটা পানি পান করতে হবে? কিডনি রেগীর ক্ষেত্রে পরিমাপটা কেমন?

কিডনি ভাল রাখতে বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই পরিমাপটা ঠিক কত? একজন সুস্থ মানুষ যতটা পানি পান করবেন, হার্টের রোগ, ডায়াবিটিস বা শরীরে অন্য

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

কিডনি ভাল রাখতে বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই পরিমাপটা ঠিক কত? একজন সুস্থ মানুষ যতটা পানি পান করবেন, হার্টের রোগ, ডায়াবিটিস বা শরীরে অন্য রোগ বাসা বেঁধে থাকলে, সেই পরিমাণটা বদলে যাবে। কাজেই, সঠিক অঙ্কটা কার জন্য ঠিক কেমন?

পানিপানেরও একটা হিসাব আছে! সেই হিসাবটা কি জানেন? কিডনি ভাল রাখতে বেশি করে পানি খেতে বলা হয়। কিন্তু সেই পরিমাণটা ঠিক কত? স্বাভাবিক খাওয়াদাওয়া করেন এমন সুস্থ–সবল মানুষ, তাঁর ওজন ও কাজের ধরনের উপর নির্ভর করে দিনে ৩–৪ লিটার পানি পান করতেই পারেন। কিন্তু হার্টের রোগ, ডায়াবিটিস বা কিডনির রোগের জন্য ডায়ালিসিস চলছে যাঁদের, তাঁদের ক্ষেত্রে হিসাবটা আলাদা। সুস্থ শরীরের জন্য পানি পান করতেই হবে। তাই সঠিক হিসাবটা জেনে নেওয়া যাক। পানিপানের অঙ্ক নিয়ে সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশ করেছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকেরা। তাঁদের বক্তব্য, লবণ কম খান এবং শরীর সম্পূর্ণ সুস্থ আছে, এমন লোকজনদের দিনে ২-৩ লিটার পানি পান করতেই হবে। না হলে কিডনির স্বাস্থ্য বিগড়ে যাবে। গ্লাসের হিসাবে যদি সারা দিন ৮ গ্লাস পানি পান করেন, তা হলে কোনও সমস্যা নেই। কম হলেও ৬ গ্লাসের কম যেন না হয়।

এখানে আবার পুরুষ ও নারীর ক্ষেত্রে হিসাবটা আলাদা। সুস্থ-সবল প্রাপ্তবয়স্ক পুরুষদের দিনে ৩.৭ লিটার থেকে ৪ লিটার জল পান করাই ভাল। যদি পেশির জোর বৃদ্ধির শরীরচর্চা করেন, তা হলে ৪ লিটার পানি পান করতেই হবে। মহিলাদের ক্ষেত্রে তা ২.৭ থেকে ৩ লিটার হওয়াই বাঞ্ছনীয়। পানি কখন পান করা উচিত, সে নিয়েও মতভেদ আছে। হার্ভার্ডের গবেষকেরা জানাচ্ছেন, শুধু পিপাসা পেলেই যে পানি পান করবেন তা নয়, নির্দিষ্ট সময় অন্তর অল্প অল্প করে পানি পান করলেই হবে। তাতে শরীর পানিশূন্য হবে না।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ