গাজায় চলমান সংঘাত নিয়ে মার্কিন সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস সদস্য রাশিদা তলাইব। মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তিনি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
গাজায় চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় মার্কিন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তলাইব। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের তৈরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কারণে গাজায় শিশুসহ বহু মানুষ প্রাণ হারাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তলাইব বলেন, গাজায় এখনো ‘গণহত্যা’ চলছে। তাঁর দাবি, মার্কিন নির্মিত বোমার আঘাতে শিশুরা নিহত হচ্ছে এবং যারা বেঁচে থাকছে, তাদের অনেকেই দীর্ঘমেয়াদি মানসিক ক্ষতির মুখে পড়ছে।
গাজায় চলমান সহিংসতা ও মানবিক পরিস্থিতির জন্য মার্কিন প্রশাসনের সহযোগিতারও সমালোচনা করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান এই কংগ্রেস সদস্য।
তলাইবের বক্তব্যের মূল বিষয় ছিল গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ভূমিকা। তাঁর মতে, চলমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের নীতিতে পরিবর্তন আনা জরুরি।
পিপল/এএইচ












