ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমলো জ্বালানি তেলের দাম; ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড ১০২.১৩ ডলার...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো হ্রাস পেয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ মার্কিন ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ব্যারেলে ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৯১.৫৬ ডলারে।
বাজার বিশ্লেষকরা জানান, আগের সেশনে মধ্যপ্রাচ্যের অস্থিরতার আশঙ্কায় তেলের দাম এক লাফেই প্রায় চার শতাংশ বেড়েছিল। তবে তেজরাহানের কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার ভয় কিছুটা কমিয়েছে, যার ফলশ্রুতিতে তেলের বাজারে এই দরপতন ঘটে।
তবে বাজার কিছুটা শান্ত হলেও মধ্যপ্রাচ্য সংকট সমাধানের চূড়ান্ত পথ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো গভীর মতপার্থক্য ও অনিশ্চয়তা রয়ে গেছে, যা যেকোনো সময় জ্বালানি বাজারকে আবারো অস্থির করে তুলতে পারে।
পিপল/এএইচ












