ডিমের চেয়েও বেশি প্রোটিন মিলবে যে ১৩ পরিচিত খাবারে

ডিমের চেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ চেনা-পরিচিত ১৩টি খাবারের তালিকা। সকালের নাস্তায় ডিমের সহজ ও পুষ্টিকর বিকল্প জেনে নিন...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

শরীরকে কর্মক্ষম ও সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখা অত্যন্ত জরুরি। প্রোটিনের সহজলভ্য ও সাশ্রয়ী উৎস হিসেবে ডিমের নাম সবার আগেই আসে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, একটি মাঝারি আকারের সিদ্ধ ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। তবে যারা অ্যালার্জি, রুচি বা অন্যান্য কারণে ডিম খেতে পারেন না, তাদের চিন্তার কিছু নেই। ঘরোয়া ও চেনা-পরিচিত এমন কিছু খাবার রয়েছে, যা থেকে ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া সম্ভব।

সকালের নাস্তায় প্রোটিনের চাহিদা মেটাতে যেসব খাবার অন্তর্ভুক্ত করতে পারেন:

ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে সকালে খেতে পারেন যেসব খাবার | Times Today BD
  • ছোলা: ২৫০ গ্রাম সিদ্ধ বা রান্না করা ছোলায় প্রায় ১৪ গ্রাম প্রোটিন থাকে। এটি সালাদ বা স্যুপ হিসেবেও খাওয়া যায়।

  • মসুর ডাল: ১ কাপ মসুরের ডালে প্রোটিনের পরিমাণ প্রায় ১৬ গ্রাম।

  • শুঁটকি মাছ: ১ কাপ ভালো মানের শুঁটকি মাছ থেকে ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন পাওয়া যায়। তবে বাজারজাত শুঁটকিতে ক্ষতিকর প্রিজারভেটিভ থাকতে পারে বলে ঘরে তৈরি শুঁটকি খাওয়া নিরাপদ।

  • চিংড়ি: ১ কাপ রান্না করা চিংড়িতে প্রায় ২৪ গ্রাম প্রোটিন থাকে। তবে এতে উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় পরিমাণ বুঝে খাওয়া উচিত।

  • মিষ্টিকুমড়ার বীজ: ১ কাপ শুকানো মিষ্টিকুমড়ার বীজে ১২ গ্রাম প্রোটিন ছাড়াও রয়েছে জিংক, আয়রন, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম।

  • পনির: ১ কাপ পনিরে প্রোটিনের পরিমাণ প্রায় ২৪ গ্রাম।

  • কাজুবাদামের বাটার: ১ কাপ কাজুবাদামের মাখন (বাটার) থেকে প্রায় ৩৭ গ্রাম প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়।

  • সয়া নাগেট: প্রতি ১০০ গ্রাম সয়া নাগেটে প্রায় ৩৬ গ্রাম প্রোটিন থাকে, যা প্রোটিনের চমৎকার উৎস।

  • মুরগির বুকের মাংস: ১ কাপ হাড়ছাড়া রান্না করা মুরগির বুকের মাংসে কমপক্ষে ৩০ গ্রাম প্রোটিন থাকে।

  • টুনা ও স্যামন মাছ: এসব সামুদ্রিক মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি এসিড।

  • শিমের বিচি: ১ কাপ রান্না করা শিমের বিচি থেকে পাওয়া যায় প্রায় ১৫ গ্রাম প্রোটিন।

  • চিয়া সিড: ১ কাপ চিয়া সিডে প্রায় ৪০ গ্রাম প্রোটিন, প্রচুর ফাইবার এবং ওমেগা-৩ থাকে।

  • গরুর মাংস: ১ কাপ গরুর মাংসে প্রায় ৬০ গ্রাম প্রোটিনের পাশাপাশি আয়রন ও জিংক বিদ্যমান।

ডিমের বিকল্প হিসেবে এসব খাবার নাস্তায় বা প্রধান খাবারে যুক্ত করলে প্রোটিনের ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি দৈনন্দিন পুষ্টির ভারসাম্য বজায় থাকবে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ