ঘরে বসে সঠিকভাবে রক্তচাপ মাপার নিয়ম

ঘরে বসে সঠিকভাবে রক্তচাপ মাপার সহজ নিয়ম জানুন—সঠিক ভঙ্গি, কাফ ব্যবহারের পদ্ধতি ও নির্ভুল রিডিংয়ের গুরুত্বপূর্ণ টিপস।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ঘরে বসে রক্তচাপ মাপার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। সঠিক রিডিং পেতে প্রথমেই নিশ্চিত করতে হবে, রক্তচাপ মাপার সময় ব্যক্তি যেন শিথিল ও স্বাভাবিক অবস্থায় থাকেন এবং কোনো ধরনের মানসিক চাপ অনুভব না করেন।

রক্তচাপ মাপার আগে অন্তত পাঁচ মিনিট চুপচাপ বসে বিশ্রাম নেওয়া উচিত। এ সময় চেয়ারে সোজা হয়ে বসে পিঠ চেয়ারের সঙ্গে ঠেস দিয়ে রাখতে হবে এবং দুই পা মেঝেতে সমানভাবে রাখতে হবে।

এরপর একটি টেবিলের ওপর হাত রেখে হাতটি শিথিল অবস্থায় রাখতে হবে। মুঠো করে রাখা যাবে না। যেকোনো হাতেই রক্তচাপ মাপা সম্ভব হলেও প্রতিবার একই হাত ব্যবহার করা ভালো।

রক্তচাপ মাপার সময় কাফটি পোশাকের ওপর না দিয়ে কনুইয়ের ভাঁজের ঠিক ওপরে বাহুর চারপাশে লাগাতে হবে। কাফের নলটি বাহুর সামনের দিকের মাঝ বরাবর অথবা সামান্য ডানদিকে রাখতে হবে। কাফটি এমনভাবে শক্ত করতে হবে, যাতে এর নিচে দুটি আঙুল ঢোকানো যায়।

রক্তচাপ মাপার সময় কথা বলা থেকে বিরত থাকতে হবে। এরপর মেশিনের পাওয়ার বোতাম চাপলে কাফটি দ্রুত ফুলে উঠবে এবং পরে বাতাস বের হয়ে যাবে। এ সময় সামান্য অস্বস্তি হলেও তা সাধারণত অল্প সময়ের জন্য স্থায়ী হয়।

প্রক্রিয়া শেষে মনিটরে রক্তচাপের রিডিং দেখা যাবে। অধিকাংশ আধুনিক রক্তচাপ মাপার যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে রিডিং সংরক্ষণ করে। তবে কোনো যন্ত্রে এ সুবিধা না থাকলে রিডিং লিখে রাখা উচিত।

কাফ অতিরিক্ত অস্বস্তিকর মনে হলে স্টপ বোতাম চাপলে তাৎক্ষণিকভাবে বাতাস বের করে দেওয়া যায়। সঠিক ও কাছাকাছি ফল নিশ্চিত করতে কয়েক মিনিট পর আবার রক্তচাপ মাপার পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয়বারের রিডিং প্রথমবারের তুলনায় কিছুটা কম হওয়া স্বাভাবিক।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ