শীতে চুল পড়া ও খুশকি বাড়ছে? বিশেষজ্ঞরা বললেন সঠিক যত্নের উপায়

শীতকালে চুল শুকানো, খুশকি ও ভেঙে যাওয়ার সমস্যা বাড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ—শ্যাম্পু কম করুন, কন্ডিশনার ও হেয়ার মাস্ক ব্যবহার করুন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় এবং স্ক্যাল্প শুষ্ক হয়ে পড়ায় বেশিরভাগ মানুষের চুলে রুক্ষভাব, খুশকি ও ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়। অনেকেই এ সময় অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করেন, যা চুলের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আসগর সাবু জানিয়েছেন, নিয়ম মেনে শ্যাম্পু ও সঠিক যত্ন নিলে এ মৌসুমেও চুল সুস্থ রাখা সম্ভব।

তিনি বলেন, চুলের স্বাস্থ্য রক্ষায় ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার জরুরি হলেও শ্যাম্পু করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে।

চুলের যত্নে করণীয়

  • সপ্তাহে দুইবারের বেশি শ্যাম্পু না করা

  • চুল ধোওয়ার সময় হালকা গরম পানি ব্যবহার

  • প্রতিবার শ্যাম্পুর পর চুলের লম্বায় কন্ডিশনার লাগানো

  • স্ক্যাল্পে কন্ডিশনার ব্যবহার থেকে বিরত থাকা

এতে চুল নরম ও আর্দ্র থাকে, পাশাপাশি ভেঙে যাওয়ার প্রবণতাও কমে।

অতিরিক্ত যত্ন

  • সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করা

  • হেয়ার ড্রায়ারের ব্যবহার কমানো ও বাতাসে শুকাতে দেওয়া

  • প্রয়োজনে ড্রায়ার কুল মোডে ব্যবহার করা

  • ভেজা চুল নিয়ে বাইরে না যাওয়া, কারণ ঠান্ডায় চুলের স্তর শক্ত হয়ে ক্ষতির ঝুঁকি বাড়ে

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সঠিক যত্ন নিলে শীতকালেও চুল থাকতে পারে ঝলমলে, মজবুত ও স্বাস্থ্যকর।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ