ফ্যাটি লিভার কমাতে জিরা-জোয়ান পানি, আমলকি–অ্যালোভেরা জুস ও বিটরুট–গাজর–আদার রস কার্যকর বলে জানালেন পুষ্টিবিদ শ্বেতা শাহ।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
মানবদেহে লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীরের প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ দূর করা, হজমে সাহায্য করার জন্য পিত্ত উৎপাদন—সবই লিভারের দায়িত্ব। অথচ আধুনিক অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাস লিভারকে ঝুঁকির মুখে ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস ও কিছু প্রাকৃতিক পানীয় নিয়মিত গ্রহণ করলে ফ্যাটি লিভার প্রতিরোধ ও কমাতে সাহায্য করতে পারে। ভারতীয় পুষ্টিবিদ শ্বেতা শাহ তার ইনস্টাগ্রাম পোস্টে এমন তিনটি সহজ পানীয়ের কথা উল্লেখ করেছেন, যা লিভারকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে।
১. জিরা–জোয়ানের পানি
জিরা ও জোয়ানের মিশ্রণ লিভারের বিপাকক্রিয়া সচল রাখে এবং লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি ভাঙতে সহায়তা করে।
যেভাবে তৈরি করবেন:
১ গ্লাস পানিতে ½ চা চামচ জিরা এবং ½ চা চামচ জোয়ান দিন
পানি ফুটিয়ে ছেঁকে নিন
হালকা গরম অবস্থায় সকালে খালি পেটে পান করুন
এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরে প্রদাহ কমায়।
২. আমলকি–অ্যালোভেরা জুস
ভিটামিন সি সমৃদ্ধ আমলকি লিভারের প্রদাহ কমায়। অন্যদিকে অ্যালোভেরা শরীর ডিটক্স করে এবং এনজাইমের ভারসাম্য ঠিক রাখে।
যেভাবে পান করবেন:
৩০ মিলি অ্যালোভেরা রস
২০ মিলি আমলকীর রস
১ গ্লাস পানিতে মিশিয়ে
সকালে খালি পেটে পান করুন
এটি লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
৩. বিটরুট–গাজর–আদার রস
বিটরুট শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা লিভারের রক্তপ্রবাহ উন্নত করে। গাজরে থাকা বিটা-ক্যারোটিন লিভারের কোষ পুনর্গঠনে সহায়ক। আদা শরীরের প্রদাহ কমায়।
যেভাবে তৈরি করবেন:
১টি ছোট বিটরুট
১টি গাজর
½ ইঞ্চি আদা
সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে সকালে বা বিকেলে পান করুন
এটি লিভারকে সুস্থ রাখতে চমৎকার একটি ডিটক্স ড্রিঙ্ক।
বিশেষজ্ঞের পরামর্শ:
প্রাকৃতিক পানীয় নিয়মিত পান করলে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সহায়তা করে
ভাজাপোড়া, অতিরিক্ত চিনি, অ্যালকোহল ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে
পর্যাপ্ত পানি পান ও নিয়মিত ব্যায়াম লিভার সুস্থ রাখার মূল চাবিকাঠি
পিপল/এনটি












