গুম ও দায়মুক্তির এক নির্মম অধ্যায়

গুম ও বিচারবহির্ভূত হত্যার দীর্ঘ ইতিহাস কি ভুলে যাওয়া যায়? রাজনৈতিক সহিংসতা নিয়ে উঠে এসেছে কঠিন প্রশ্ন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

২০০৯-২০২৪ পর্যন্ত নিশ্চিতভাবে বলপূর্বক অপহরণের শিকার হয়েছেন ১৫৬৯ জন, যার অর্থ দাঁড়ায় স্বৈরশাসকগোষ্ঠী রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এসব নাগরিককে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, যাদের মধ্য থেকে ১২০০ জনের বেশি পরিবারের কাছে ফেরত এলেও ২৮৭ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি; তাঁদের মৃত হিসেবেই গণনা করা হয়। এদের অধিকাংশই ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য। আর যাঁরা এখনো ফিরে আসেননি, তাঁদের ৬৮% বর্তমান সরকারি দল বিএনপির নেতা-কর্মী এবং ২২% সংসদের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।

প্রায় একই সময়ে ২০০৯-২০২২ পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ২৫৯৭ জন বাংলাদেশি নাগরিক।

যে সরকারের প্রত্যক্ষ মদদে এসব জঘন্য ঘটনা ঘটেছে, সেই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে নিয়ম করে চা-বিস্কুট খেতেন এবং বিভিন্ন সময়ে তাঁর বাসায় অতিথি হয়ে দাওয়াত খেতেন—এমন কিছু ব্যক্তি গতকাল দেশের শীর্ষ একজন অভিনেত্রী যখন বিদেশের মাটিতে পতিত স্বৈরশাসকের সমর্থকদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন, অপদস্থ হলেন, তখন নিয়ম মেনে চুঁ-চাঁ করলেন ঠিকই; তবে সাথে এটাও জুড়ে দিলেন যে ইন্টেরিমের সময় মব হয়েছে, গত দুই বছর এভাবে অনেককে হেনস্তা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি।

খুব বেশি না, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনা সরেজমিনে পরিদর্শনে যখন বিএনপির একটি প্রতিনিধিদল বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই সড়ক দিয়ে রাঙামাটির উদ্দেশে রওনা হয়েছিল, তখন যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের গাড়িবহরে যে কায়দায় হামলা চালানো হয়েছিল, সেটাও যে মব ছিল—এসব কিন্তু তাদের মুখে কখনোই শুনবেন না। আরও শুনবেন না দীর্ঘ ১৭ বছর দেশজুড়ে বিরোধী মতাদর্শের হাজারো নেতা-কর্মীর বসতভিটা-ব্যবসাপ্রতিষ্ঠান মব করে গুঁড়িয়ে দেওয়ার কোনো ঘটনা।

তো যা বলছিলাম, সে সময় নিজের কমফোর্ট জোনে গুটিশুটি মেরে ক্ষমতার মধু খাওয়া এই চুতিয়াগুলো আবার প্রকাশ্যে একহতে শুরু করেছে, আর এদের আস্কারা দিচ্ছে বর্তমান সরকারের ভেতরে থাকা কিছু বিশেষ ব্যক্তি। এই বিশেষ ব্যক্তিদেরও আবার নিজ জীবনে স্ক্যান্ডালের কোনো শেষ নেই। তারা ভেবে বসেছে তাদের এসব ভড়ং বুঝি চুপচাপ বসে বসে দেখা হবে।

আশা করছি, জলদি তারা এই ‘মোহ’ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে তার খেসারত যে চরমভাবে দিতে হয়, সেটা নিশ্চয়ই তাদের অজানা নয়।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ