সিআইএর সাবেক শীর্ষ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টনের ঢাকা সফর ঘিরে জল্পনা। সফরের উদ্দেশ্য নিয়ে নীরব যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ডিরেক্টরেট অব অপারেশন্সের সাবেক সিনিয়র কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন আজ ঢাকায় এসেছেন। মার্কিন দূতাবাসের রেফারেন্সে (বুকিং রেফারেন্স অনুযায়ী) তিনি আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চেক-ইন করেন। হোটেল সূত্র জানায়, আগামী ৩১ জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
দীর্ঘ ৩৫ বছর সিআইএর বিশেষ শাখায় কাজ করা হ্যামিল্টন দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে নানা দায়িত্ব পালন করেছেন। তিনি এজেন্সির সদর দপ্তরে ডিভিশন চিফ ও অফিস ডিরেক্টর পদেও ছিলেন। অবসরের আগে তিনি ‘ডিস্টিঙ্গুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল’সহ একাধিক সম্মাননা লাভ করেন।

তবে তাঁর এই সফরের উদ্দেশ্য সম্পর্কে মার্কিন দূতাবাস বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই কোনো প্রকার ঘোষণা দেয়নি। কোনও সরকারি বৈঠকের তালিকায় তাঁর নাম নেই, ফলে এই সফর নিরাপত্তা সহযোগিতা, ব্যক্তিগত সফর, নাকি অন্য কোনো এজেন্ডা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে আসছেন। ৩০ জুলাই বিশেষ দূত সার্জিও গোর সহ মার্কিন রাষ্ট্রদূত একদিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন বলে জানা যায়।
কেএইচ











