ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র হত্যা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফ্লোরিডায় এক মার্কিন নাগরিকের হাতে দুই মেধাবী বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুনের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ফ্লোরিডায় এক মার্কিন নাগরিকের হাতে দুই মেধাবী বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুনের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফ্লোরিডার ওই হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, একজনের শরীরের কিছু অংশ উদ্ধার করা গেলেও অন্যজনের মৃতদেহ পাওয়া যাবে কি না, তা নিয়ে খোদ পুলিশ সদস্যরাও সন্দিহান। হত্যাকারীর বাড়িতে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তাতে তদন্ত কর্মকর্তাদের ধারণা, লাশগুলো অসংখ্য টুকরো করা হয়েছে, যা উদ্ধার করা প্রায় অসম্ভব।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত এই দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের খবর বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশিত হলেও, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জুলকারনাইন।

পোস্টে তিনি উল্লেখ করেন: "আপনি কি এখনো পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে এই ঘটনার কোন রকমের প্রতিবাদ জানাতে দেখেছেন বা কোন বিবৃতি প্রদান করতে? ওয়াশিংটন দূতাবাসের পক্ষ হতে যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে সেদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তার বিষয় নিয়ে কোন রকম উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানা যায়নি।"

বিপরীত পরিস্থিতির তুলনা: জুলকারনাইন সায়ের এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যদি এই একই ঘটনা উল্টো হতো (অর্থাৎ কোনো মার্কিন নাগরিক বাংলাদেশে এভাবে খুনের শিকার হতেন), তবে মার্কিন কর্তৃপক্ষ এতক্ষণে কী কী পদক্ষেপ নিত? আমাদের রাষ্ট্রদূতকে কতবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে তলব করা হতো?

নাগরিকের আস্থা ও রাষ্ট্রের দায়বদ্ধতা: পোস্টের শেষ অংশে তিনি রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থার সংকট নিয়ে লিখেন, "একটা রাষ্ট্র যদি নাগরিকের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ না করে, তাহলে নাগরিকেরা কি তখন সেই রাষ্ট্রের প্রতি তাদের আস্থা রাখতে পারে? সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু চরম দুঃসময়ে নিজের নাগরিকদের পাশে দাঁড়ানো বা তাদের প্রতি মমতা দেখানোতে কোনো অর্থ খরচ হয় না, শুধু প্রয়োজন সাহসিকতা।"

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ