কোথা থেকে 'গ্রিন সিগন্যাল' পাচ্ছেন এস আলম?

সাতটি ইসলামী ব্যাংক খালি করে লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত বহুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম (সাইফুল আলম মাসুদ) সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সাতটি ইসলামী ব্যাংক খালি করে লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত বহুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম (সাইফুল আলম মাসুদ) সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং ব্যাংক খাতের নজিরবিহীন এই চরম কেলেঙ্কারির মুখে দাঁড়িয়ে কার কাছ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন আবেদন করার সাহস পেলেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সম্প্রতি শারমিন চৌধুরী নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টের বরাত দিয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে এই নতুন বিতর্ক ও আলোচনা সামনে এসেছে।

ফেসবুক পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন দেশে ফিরে নিজ এলাকায় যান, তখন তিনি এস আলমের গাড়িতে চড়েই গণসংবর্ধনা নিয়েছিলেন। দুজনেরই আদি বাড়ি চট্টগ্রামে হওয়ায় তাদের মধ্যকার এই ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের।

এই প্রসঙ্গে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের একটি লেখার বরাত দিয়ে পোস্টে উল্লেখ করা হয়, “বিএনপি ও ইসলামী দলগুলোর সঙ্গেই এস আলমের ঘনিষ্ঠতা বেশি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁর মামা আখতারুজ্জামান চৌধুরীর সূত্র ধরে তিনি সরকারের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ বাড়ান।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা অনানুষ্ঠানিকভাবে অভিযোগ করছেন, বিগত সরকারের আমলে সব ধরনের আর্থিক ও রাজনৈতিক সুবিধা নিলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি মুখ ফিরিয়ে নিয়েছেন এই ‘সুযোগসন্ধানী’ শিল্পপতি।

ফেসবুক পোস্টটিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়, সাবেক সরকারের সঙ্গে সখ্যতা শেষে এস আলম কি তবে এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তাঁর পুরোনো বন্ধুত্বের জেরেই পুনরায় সক্রিয় হয়ে উঠলেন? আর এই বিশেষ সম্পর্কের খাতিরেই কি তিনি এখন সপরিবারে আইনিভাবে পার পাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন?

পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়ে বলা হয়—কত টাকার বিনিময়ে তৈরি হয় এই নতুন রাজনৈতিক বন্ধুত্ব, আর কত টাকার খেসারতে মেরামত করা হয় পুরোনো সম্পর্কের ফাটল?

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ