ধার শেষে এবার পাকাপাকি শেফিল্ডে হামজা

লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পথে বাংলাদেশের তারকা হামজা চৌধুরী। মেডিক্যাল শেষে সম্পন্ন হবে আনুষ্ঠানিক চুক্তি...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে এবার স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পথে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গে দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লেস্টার সিটি। এখন মেডিক্যাল পরীক্ষা শেষে আনুষ্ঠানিক চুক্তিই বাকি।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাঠে নামেন তিনি, যার ১৬টিতে ছিলেন শুরুর একাদশে। তার পারফরম্যান্সে দলটি প্লে-অফ ফাইনালে উঠলেও সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ হাতছাড়া হয়।হামজার সঙ্গে লেস্টার সিটির সম্পর্ক দীর্ঘদিনের। মাত্র সাত বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। পরে দুটি লোন স্পেলে বার্টন অ্যালবিয়নে খেলেন। ২০১৭ সালে লেস্টারের মূল দলে জায়গা করে নেওয়ার পর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন বাংলাদেশি এই ফুটবলার।

শেফিল্ড ইউনাইটেডে হামজাকে স্থায়ীভাবে নেওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। দলটির নিয়মিত রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়েছেন। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাক হিসেবেও খেলতে পারায় হামজাকে একাধিক পজিশনে ব্যবহারের সুযোগ পাবে শেফিল্ড।ফলে চোটজনিত রক্ষণভাগের সমস্যার পাশাপাশি মাঝমাঠেও হামজার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ক্রিস ওয়াইল্ডারের দল। মেডিক্যাল সফলভাবে সম্পন্ন হলে শিগগিরই তার স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ