ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটে হেরে ২০ বছর পর গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ইউএস ওপেনে বড় ধাক্কা খেলেন নোভাক জোকোভিচ। প্রায় দুই দশক পর কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন সার্বিয়ার এই টেনিস তারকা।
প্রথম রাউন্ডের পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হেরে যান ৩৯ বছর বয়সী জোকোভিচ।ম্যাচজুড়েই শারীরিক সমস্যায় ভুগতে দেখা যায় তাকে। নিউইয়র্কের আর্দ্র আবহাওয়ায় শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে মাথায় আইসব্যাগ ব্যবহার করেন এবং কোর্টের তাপমাত্রা কমাতে এসি চালানোর অনুরোধও জানান।তৃতীয় সেটে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করার পর ফিজিওর কাছ থেকে ওষুধ নেন এবং তরল পান করেন। ক্র্যাম্প ও তীব্র ব্যথার পাশাপাশি পিঠ ও কাঁধের সমস্যাও তাকে ভোগায়।
তবে শারীরিক প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যান জোকোভিচ। প্রথম সেটের টাইব্রেকে হারের পর দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে ম্যাচে দারুণভাবে ফিরে আসেন তিনি। কিন্তু পরের দুই সেটে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। চতুর্থ ও পঞ্চম সেট জিতে ম্যাচ নিজেদের করে নেন নাভোনে।এই পরাজয়ের ফলে গ্র্যান্ড স্লামে জোকোভিচের টানা ৭৮টি প্রথম রাউন্ডের জয় থেমে গেল। সর্বশেষ ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে হেরেছিলেন তিনি।এবার ইউএস ওপেনে জোকোভিচের লক্ষ্য ছিল রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই লক্ষ্য পূরণের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাকে।জয়ের পর নাভোনে বলেন, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের বিপক্ষে পাঁচ সেটের ম্যাচ খেলার সুযোগ প্রতিদিন আসে না। জোকোভিচকে হারানোর অভিজ্ঞতাকে স্বপ্নপূরণের মতো বলেও উল্লেখ করেন তিনি।
পিপল/এএইচ











