দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

টানা পাঁচ দফায় ভরিতে মোট ১২ হাজার ৭১ টাকা কমার পর সোমবার দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। অপরিবর্তিত রয়েছে রুপার দামও।

News


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) সোনার নতুন দাম নির্ধারণ করে। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এ নিয়ে পাঁচ দফায় প্রতি ভরি সোনার দাম মোট ১২ হাজার ৭১ টাকা কমেছে। সর্বশেষ নির্ধারিত দামের পর নতুন কোনো ঘোষণা না আসায় আজ সোমবার (১৬ নভেম্বর) দেশের বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সোনা।

সোনার বর্তমান দাম

বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম:

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা

রুপার বর্তমান দাম

সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ প্রতি ভরি রুপার গহনার দাম:

  • ২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা

  • ২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা

  • সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা

গহনা কেনাবেচায় বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ