এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ। অনলাইন ও এসএমএসে ফল দেখার নিয়মসহ বিস্তারিত তথ্য জানুন...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) একযোগে প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। এর মাধ্যমে পরীক্ষা দেওয়া দেশের প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।

আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান ও পাসের হার তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টায় বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ওয়েবসাইট থেকে একযোগে প্রতিষ্ঠানভিত্তিক ফল শিট ডাউনলোড করতে পারবে।

যেভাবে জানা যাবে ফলাফল

  • ওয়েবসাইটে: রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন রেজাল্ট ওয়েবসাইট থেকে সহজেই ফল দেখা যাবে।

  • এসএমএসে: যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীর পরিসংখ্যান এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

  • সাধারণ শিক্ষা বোর্ড (৯টি): ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন

  • মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল): ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন

  • কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল): ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন

গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ২৪ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও অনিবার্য কারণে কিছুটা বিলম্ব ঘটে। পূর্বনির্ধারিত ২০ জুলাইয়ের পরিবর্তে আজ ১০ আগস্ট চূড়ান্তভাবে এ ফলাফল প্রকাশ করা হচ্ছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ