কমলা রঙের ব্লেজারে নতুন ছবি পোস্ট করে ভক্তদের মুগ্ধ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। একই সঙ্গে জীবনমুখী এক বার্তাও দিয়েছেন তিনি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে বড় পর্দা ও দেশের বাইরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি কমলা রঙের ব্লেজারে তোলা চারটি নতুন ছবি ফেসবুকে শেয়ার করেছেন, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী একটি বাস্তবসম্মত ও পরামর্শমূলক ক্যাপশন লিখেছেন: ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’ শাবনূরের এই বুদ্ধিমত্তাপূর্ণ কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরা।
পোস্ট করার মাত্র সাত ঘণ্টার মধ্যেই এতে ১২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ভক্তরা তার এই রূপের পাশাপাশি দূরদর্শিতা ও ব্যক্তিত্বের তুমুল প্রশংসা করেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার সবচেয়ে বড় গুণ, আপনি স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই সাথে সাথে তার প্রতি উত্তর করেন না। আর এজন্যই আপনি শাবনূর।’ অন্য একজন লিখেছেন, ‘নিন্দুকেরা যাই বলুক, তুমি সুন্দর, তুমি পবিত্র, তুমি মেঘে ঢাকা চাঁদ।’
উল্লেখ্য, বছর দুয়েক আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ের ফেরার ঘোষণা দিলেও কাজ অসম্পূর্ণ থাকা এবং কিছু ফুটেজ ফাঁসের পর সমালোচনার মুখে পড়েন এই নন্দিত অভিনেত্রী। এরপর থেকেই তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।
পিপল/এএইচ











