জীবনের উত্থান-পতন নিয়ে পূর্ণিমার উপলব্ধি

জীবনের উত্থান-পতনের মাঝেও নিজের ভেতরের আলো ধরে রাখার বার্তা দিলেন অভিনেত্রী পূর্ণিমা।

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত নিজের ছবি ও ব্যক্তিগত নানা মুহূর্ত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে জীবনের উত্থান-পতন নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই বার্তায় প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক থাকার আহ্বান উঠে এসেছে। জীবনে কঠিন সময় বা নানা ধরনের ঝড় এলেও নিজের ভেতরের শক্তি ও আশাবাদ যেন ম্লান না হয়—তার কথায় সেই বার্তাই ফুটে উঠেছে।

তার এই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকে পূর্ণিমার কথার সঙ্গে একমত পোষণ করে জীবনের কঠিন সময়ে নিজের ভেতরের আলো ধরে রাখার গুরুত্ব তুলে ধরেছেন।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্রী। পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ