যে দুর্বলতার কারণে বারবার ট্রলের শিকার হন রাশমিকা

ভাষা ও উচ্চারণ নিয়ে ট্রল প্রসঙ্গে মুখ খুললেন রাশমিকা মান্দানা। কোনো ভাষাতেই বিশেষজ্ঞ নন জানিয়ে সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন অভিনেত্রী।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক: বিভিন্ন সিনেমায় ভাষার উচ্চারণ ও সংলাপ বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মুখে পড়া প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। একাধিক ভাষায় কাজ করলেও কোনো ভাষাতেই নিজেকে বিশেষজ্ঞ মনে করেন না বলে জানিয়েছেন এই বহুভাষিক তারকা।

দক্ষিণ ভারতীয় সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন রাশমিকা। কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করে বিভিন্ন অঞ্চলের দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে ভিন্ন ভিন্ন ভাষায় অভিনয়ের কারণে তাঁর উচ্চারণ ও সংলাপ পরিবেশন নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

রাশমিকার মাতৃভাষা কোদাভা টাক। কর্ণাটকের কুর্গ অঞ্চলে প্রচলিত এই ভাষায় বড় কোনো চলচ্চিত্রশিল্প না থাকায় অভিনয়জীবনের শুরু থেকেই তাঁকে কন্নড়, তেলেগুসহ বিভিন্ন ভাষা শিখে কাজ করতে হয়েছে। পরে হিন্দি সিনেমাতেও নিয়মিত অভিনয় শুরু করেন তিনি।

নিজের ভাষা শেখার অভিজ্ঞতা তুলে ধরে রাশমিকা বলেন, তিনি কোনো নির্দিষ্ট ভাষায় বিশেষজ্ঞ নন। তবে কাজ করতে করতে প্রতিটি ভাষার সঙ্গে তাঁর আলাদা এক ধরনের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। দর্শকদের প্রতি সম্মান থেকেই তাঁদের ভাষায় কথা বলার চেষ্টা করেন বলেও জানান তিনি।

উচ্চারণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে রাশমিকা স্বীকার করেন, কোনো ভাষাতেই তিনি নিজেকে ‘খুব ভালো’ মনে করেন না এবং কোনো ভাষার পণ্ডিত হওয়ার দাবিও করেন না। একাধিক ভাষায় কাজ করার ক্ষেত্রে প্রতিটি ভাষায় শতভাগ নিখুঁত হওয়া সবসময় সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিটি মন্তব্য নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজের দিকে মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছেন রাশমিকা। বর্তমানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নতুন সিনেমাসহ ‘মাইসা’ এবং এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকসহ বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্পে কাজ করছেন তিনি।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ