ফিলিস্তিনকে স্বীকৃতি ও জাতিসংঘ সংস্কারের আহ্বান এরদোয়ানের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ফিলিস্তিনকে স্বীকৃতি ও জাতিসংঘ সংস্কারের আহ্বান এরদোয়ানের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো সংস্কার করে বিশ্ব ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশগুলোর প্রতি নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ান এসব কথা বলেন।

এরদোয়ান বলেন, বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব পালনে জাতিসংঘ বর্তমান কাঠামোর কারণে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ১৯০টির বেশি দেশের স্বার্থ ও মতামত মাত্র পাঁচটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকা উচিত নয়।

নিরাপত্তা পরিষদকে আরও বিস্তৃত, প্রতিনিধিত্বশীল ও সমতাভিত্তিক করার জন্য তিনি দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ভাষণে গাজার পরিস্থিতিও গুরুত্ব পায়। সেখানে চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরদোয়ান গাজার পুনর্গঠন দ্রুত শুরু এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় আব্বাস টানা দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে সশরীরে অধিবেশনে অংশ নিতে পারছেন না—এ বিষয়টিকে এরদোয়ান ফিলিস্তিনিদের প্রতি অবিচার হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে আব্বাস উপস্থিত না থাকলেও স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তুরস্কের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এরদোয়ান জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে তুরস্ক দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। আঙ্কারা এসব কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। তবে ইসরাইল এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ