বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে মন চায়?

বৃষ্টি মানেই কারও কাছে ইলিশ-খিচুড়ির জমজমাট আয়োজন, কারও কাছে আবার আয়েশ করে ঘুমানোর আদর্শ সময়। কিন্তু বৃষ্টি নামলেই খিচুড়ির কথা মনে পড়া যেন প্রায় সর্বজনীন এক অভ্য

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বৃষ্টির দিনে কারও কাছে ইলিশ-খিচুড়ির উৎসব, আবার কারও জন্য আয়েশ করে ঘুমের সেরা সুযোগ। তবে বৃষ্টি নামলেই খিচুড়ির কথা মনে পড়া বাঙালির এক চিরচেনা অভ্যাসে পরিণত হয়েছে। সাধারণ এই পদটি আমাদের খাদ্যসংস্কৃতিতে এক অনন্য জায়গা দখল করে আছে।

অনার্স পড়ুয়া শিক্ষার্থী নাফিসা তুলি বলেন, বৃষ্টি আর খিচুড়ি যেন একে অপরের পরিপূরক। তার মতে, যখন মেঘলা আকাশে বৃষ্টির টুপটাপ শব্দ শুরু হয় এবং চারপাশ শীতল হয়ে আসে, তখন মন অবিন্যস্তভাবেই একটু উষ্ণতা খোঁজে। আর সেই উষ্ণতার সেরা নাম হলো ধোঁয়া ওঠা গরম খিচুড়ি।

নাফিসা তুলি আরও যোগ করেন, নানান রকম ভর্তা, ডিম ভাজা আর ভাজা পেঁয়াজ দিয়ে যখন এক বাটি খিচুড়ি সামনে আসে, সেই স্বাদ শুধু মুখে নয়, বরং মনেও প্রশান্তি এনে দেয়। বৃষ্টির ঠান্ডা আর ঘরের উষ্ণতা মিলেমিশে এক অপূর্ব রোমান্টিক ও আরামদায়ক আবহ তৈরি করে, যা নিমেষেই মনকে শান্ত করে দেয়।

খিচুড়ি ও বৃষ্টির সেতুবন্ধন: ইতিহাস ও লোককথা লোকজ ইতিহাস অনুযায়ী, অতীতে বাউল বা ভ্রমণশীল গায়করা চাল-ডাল দক্ষিণা হিসেবে পেতেন। সেই সব উপকরণ একসঙ্গে এক হাঁড়িতে রান্না করা ছিল সহজ ও ঝামেলাহীন। গ্রামবাংলার প্রেক্ষাপটে বর্ষায় যখন উঠানে পানি জমে যেত এবং ভিজে কাঠ দিয়ে রান্না করা কঠিন হতো, তখন খিচুড়িই ছিল দ্রুততম সমাধান

ইতিহাস ও লোককথা অনুযায়ী

খিচুড়ির সঙ্গে বৃষ্টির সম্পর্ক বহু পুরনো। বলা হয়, একসময় বাউল ও ভ্রমণশীল গায়করা গ্রামে গ্রামে গান করে চাল-ডাল দক্ষিণা হিসেবে পেতেন। সেই উপকরণ একসঙ্গে রান্না করেই তৈরি হতো সহজ, ঝামেলাহীন খিচুড়ি।

লোকজ ব্যাখ্যা অনুযায়ী

গ্রামের বাড়িতে এই বাস্তবতা আরও স্পষ্ট। বর্ষার সময় উঠানে পানি জমে, রান্নাঘরে চলাচল কঠিন হয়ে পড়ে। কাঠ ভিজে গেলে রান্না করতে সময় বেশি লাগে। তখন দ্রুত এবং সহজ রান্নার উপায় হিসেবে খিচুড়ি ছিল সবচেয়ে কার্যকর সমাধান। এক হাঁড়িতে চাল, ডাল আর কিছু সবজি দিয়েই তৈরি হয়ে যেত সম্পূর্ণ খাবার।

পুষ্টিবিদদের মতে

বৃষ্টির সময় তাপমাত্রা কমে যাওয়ায় শরীর গরম খাবারের দিকে ঝোঁকে। খিচুড়ি সহজপাচ্য হওয়ায় এটি শরীরের জন্য উপযোগী, আর এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন প্রয়োজনীয় শক্তি জোগায়।

সব মিলিয়ে, বৃষ্টির দিনের সঙ্গে খিচুড়ির এই নিবিড় সম্পর্ক শুধুই খাদ্যাভ্যাস নয় এটি স্মৃতি, সংস্কৃতি ও আরামের এক মিশ্র অনুভূতি, যা প্রজন্ম থেকে প্রজন্মে একইভাবে টিকে আছে।

জেনে নিন সহজ দুটি খিচুরি রান্নার রেসিপি

পঞ্চপদী ডালের খিচুড়ি

উপকরণ: পছন্দমতো ভাতের চাল ২ কাপ, মসুর ডাল, মুগ ডাল, মাষকলাই, ছোলার ডাল, অড়হর ডাল দেড় কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪–৫টি, এলাচি ৩টি, দারুচিনি ২টি, তেল সিকি কাপ, লবণ স্বাদমতো, গরম পানি পরিমাণমতো।

বাগাড়ের জন্য উপকরণ: ঘি ২ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি, লাল মরিচগুঁড়া সিকি চা-চামচ।

প্রণালি: চাল ও ডাল একসঙ্গে ধুয়ে নিন। চাল, ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও গরমমসলা আদা ও রসুনবাটা কয়েকটি কাঁচা মরিচ দিয়ে সামান্য ভেজে নিন। এবার চাল ও ডাল দিয়ে একটু ভেজে পানি দিয়ে ঢেকে দিন। প্রথমে মাঝারি ও পরে মৃদু আঁচে রান্না করুন । আস্ত জিরা ও শুকনা মরিচ দিয়ে নিন। পেঁয়াজ, আদাকুচি ভেজে নিন। ভাজা গন্ধ বের হলে সামান্য লাল মরিচগুঁড়া দিন। রান্না করা খিচুড়িতে ঢেলে দিয়ে ২–৩ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

গরুর মাংসের খিচুড়ি

উপকরণ: গরুর মাংস ২ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ বা পরিমাণমতো, হলুদগুঁড়া ১ চা-চামচ, গরুর মাংসের মসলা ৪ টেবিল চামচ, টক দই ১ কাপ, টমেটো সস আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচি ৬টি, বড় এলাচি ২টি, লবঙ্গ ৭-৮টি, তেজপাতা ৪টি, তেল ১ কাপ, কাঁচা মরিচ ১০-১২টি, পানি পরিমাণমতো।

প্রণালি: মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ ও সব বাটা মসলা, গুঁড়া মসলা, গরমমসলা কষিয়ে নিন। মাংস দিয়ে কয়েকবার কষিয়ে পানি দিতে হবে। ঝোল কমে গেলে কাঁচা মরিচ আর গরমমসলার গুঁড়া দিয়ে নামাতে হবে।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ