শেখ হাসিনার ফেরা ৪ প্রশ্নে আটকে যাবে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক প্রশ্ন; ডিসেম্বরের ঘোষণার পর সামনে এসেছে চার বড় চ্যালেঞ্জ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আকবর হোসেন : কিছুদিন আগে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং এসে তিনি বাংলাদেশে আত্মসমর্পণ করবেন। তার নেতাকর্মীদেরও বলেছেন সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য।

গত এক বছর ধরে বারবারই বলা হচ্ছে। এখন অনেকেই সন্দেহ করছেন যে, তিনি আসলেই ফিরবেন কিনা?

দুবছরের মাথায় এসে এই কথাটা এখন কেন ফেরার কথা বলছেন? রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে, উনি যদি বাংলাদেশের আদালতে এসে আত্মসমর্পণ করতেই চান তাহলে এই সময়সীমাটা ডিসেম্বর কেন? ডিসেম্বর মাসটা বেছে নিলেন কেন? বলেছিলেন জুলাই মাসে। আগস্ট মাসেও আসতে পারতেন! তো এই, এই লম্বা সময় দেওয়ার পেছনে কি কোনো কারণ আছে? এটা নিয়ে নানা নানা আলোচনা হচ্ছে। বিষয়টাকে তিনটা দৃষ্টিভঙ্গি থেকে ব‍্যখ্যা করা যেতে পারে। একটি হচ্ছে রাজনৈতিক, একটি হচ্ছে কূটনৈতিক এবং আরেকটি হচ্ছে সরকারের মনোভাব। প্রথমে ধরা যাক রাজনৈতিক দৃস্টিভঙ্গি। এই রাজনৈতিক বিষয়টা একেবারেই আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি। আওয়ামী লীগের সব নেতাকর্মী বরাবরই জানেন যে, তাদের দল এখনো শেখ হাসিনা কেন্দ্রিক এবং আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কোন পরিবর্তন আসবে এটা আশা করাটা ঠিক হবে না। শেখ হাসিনা তার পদ ধরে রাখবেন, তিনিই থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, গত তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তার আগে আওয়ামী লীগ খন্ড খন্ড বিভিন্ন জায়গায় কিছু ছোটখাটো মিছিল করেছে। কিন্তু তেইশে জুন বিএনপি এবং অপরাপর বিরোধী দলগুলো বিষয়টাকে যেভাবে রাজপথ গরম করেছে যৌথভাবে তখন আওয়ামী লীগের আর কোন দেখাস পাওয়া যায়নি। এবং তেইশে জুনের পর থেকে আওয়ামী লীগের আর কোন খন্ড খন্ড মিছিল বা কোন কিছু সোশ্যাল মিডিয়াতে এখনো অব্দি আর দেখা যাচ্ছে না। টুকিটাকি দুই একটা হয়তো চোখে পড়লেও পড়তে পারে। তো এখন এরপর থেকে আওয়ামী লীগ অনেকটা ম্রিয়মাণ। তারা হয়তো বুঝতে পারছে যে, না এভাবে তারা চাইলেও ফিরে আসতে পারবে না। সুতরাং শেখ হাসিনাকেতো একটা ভূমিকা নিতে হবে। সেই ভূমিকাটা কি হতে পারে?

যেটা মনে হচ্ছে শেখ হাসিনা একটা টাইম ফ্রেম দিয়েছেন নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা রাখতে । উনি যদি বলতেন যে আমি আগামী মাসেই আসব তাহলে তো টাইম ফ্রেমটা কম হয়ে যেতো। আগামী মাসে যদি উনি আসতে না পারেন বা না আসেন তখন কি হবে? এজন্য একটা লম্বা সময় দিয়ে রাখলেন এবং তিনি অপেক্ষা করে দেখতে চান যে এই ছয় মাসের মধ্যে রাজনৈতিক পরিস্থিতির কোন পরিবর্তন হয় কিনা। মূলত তার দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার দৃষ্টিভঙ্গি থেকে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা নেতা ছিলেন এখন যারা পলাতক আছেন বিভিন্ন দেশে, তাদেরও কিন্তু এখন আর তেমন কোন উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। তারাও ঠিক বুঝে উঠতে পারছেন না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সুতরাং একদিকে দেশে অবস্থান করা তার কিছু কর্মী, অন্যদিকে, যারা বিদেশে পলাতক আছেন তাদেরকেও একটা সমন্বয় করার জন্য এই কথাটা তিনি বলেছেন। এটা অনেকের ধারণা। দ্বিতীয় কথা হচ্ছে মাফিয়া স্টাইলে দেশ পরিচালনা করতে গিয়ে মানুষের রোষানলে পড়ে শেখ হাসিনার দল দুবছরের মাথায় উঁকি দিতে না পারলেও দেশের ভেতরে আওয়ামী লীগের একটা যতই ক্ষুদ্র হোক সমর্থক গোষ্ঠী যদি থাকে, কেউ বলছেন যে এটা দশ পার্সেন্ট আছে, কেউ বলছেন না এটা পনেরো পার্সেন্ট! এখনও যারা আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তারা কিন্তু পাঁচই আগস্টের আগেও আওয়ামী লীগারই ছিলেন। এই গোষ্ঠীটা কিন্তু এমন না যে পাঁচই আগস্টের পরে নতুন করে তৈরি হয়েছে এবং তারা পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের যে বর্বরতা, নিস্ঠুরতা এবং তাদের যে দমন পীড়ন এটাকে তারা সাপোর্টই করেছেন। সুতরাং এমন কোন বিষয় না যে এখন নতুন করে আবার আওয়ামী লীগের বিরাট সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। তা কিন্তু না।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী লোক আছে কম কম করে হলেও আশি পার্সেন্ট। সেটা বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন রাজনৈতিক দলের মিলে এবং যারা কোনো দলের সাথে জড়িত নন অথচ গনতন্ত্রের শাসন পছন্দ করেন এমন দল নিরপেক্ষ মানুষজনেরা। এখন ওই আশি পার্সেন্ট লোক তারা কি আওয়ামীলীগকে দাঁড়াতে দেবে? মোটেও দেবে না। অতীতে দেখা গেছে যে যতবারই আওয়ামী লীগের ফিরে আসার কথা হয়েছে ততবারই কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিপি সহ তারা এক হয়ে গেছে।

সুতরাং এখন শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ অন্তত সোশ্যাল মিডিয়ায় হোক বা যেকোনোভাবে হোক তাদের নেত্রী ফিরবেন এরকম একটা আশা জিইয়ে রাখার জন্য এই কাজটা করা হচ্ছে।

এর পরের বিষয় হলো কূটনৈতিক অর্থাৎ আওয়ামী লীগের কুটনৈতিক চেস্টা । পশ্চিমারা এখন শেখ হাসিনাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। প্রশ্ন উঠতে পারে, কেন ঘামাচ্ছে না? কারণটা স্পষ্ট যে, শেখ হাসিনা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির দায়ে অভিযুক্ত। আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে। অতীতের বিভিন্ন দেশে যত ধরনের অটোক্রেটিক বা ডিক্টেটরশিপ ছিল, যারা একবার দেশ ছেড়ে চলে গেছে বা দেশ থেকে পালিয়ে গেছে বা যাদের বিরুদ্ধে বড় আকারের মানবতাবিরোধী অভিযোগ আছে তাদের ব্যাপারে পশ্চিমারা ঠিক সরাসরি কখনো আর দাঁড়ায় না। আবার দাঁড়ালেও এটার জন্য একটা লম্বা সময় লাগে। এই সময়টা এক বছর, দেড় বছর, দুই বছর বা তিন বছর না, পাঁচ বছরও না। এটা দীর্ঘ সময় পরে। কোথাও কোথাও পশ্চিমারা দাঁড়ায় যখন সেই ডিক্টেটরের একটা কার্যকর কোনো বিকল্প না থাকে বা ঐ দেশ পরিচালনার জন্য ঐ দেশে কোনো বিকল্প রাজনৈতিক শক্তি না থাকে। কিন্তু বাংলাদেশে তো সেই পরিস্থিতিটা নাই। বাংলাদেশে বিএনপির মতো বড় পলিটিক্যাল পার্টি আছে, জামায়াতে ইসলামী আছে। তরুণদের দল আছে। তাই এখানে একটা সক্রিয় রাজনৈতিক ধারা আছে। পলিটিক্যাল পার্টিগুলো কার্যকর ভূমিকা রাখছে। এমন প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো যে রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, সে দলটাকে হয়তো পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবে মনে করবেনা। বহুদলীয় রাজনীতির উন্মুক্ত চর্চাকে চলমান রাখতে দলটাকে হয়তো পরিত্যাগ করার কথা অদুর ভবিষ‍্যতে ভাববে না; তা নাও হতে পারে। কিন্তু সেই দলের মধ্যে নতুন কোন নেতৃত্ব আসে কিনা সেটাকে বরং তারা উৎসাহিত করতে পারে। কিন্তু মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত পুরনো নেতৃত্বের সঙ্গে পশ্চিমারা সেভাবে আর দহরম মহরম করা বা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইবেনা। তাদের সঙ্গে যোগাযোগ করা সেটাও আর করবেনা। এখন আসা যাক প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ভূমিকা কী হবে?

ভারতের কাছে গনঅভ‍্যত্থান পরবর্তী সরকার বারবারই শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। বিএনপি সরকার আসার পরেও চেয়েছে। এবং ভারত এটা নিয়ে কখনো সরাসরি কথা বলেনি এবং তারা অবশ্য কখনো কখনো বলছেন ভারতের বিভিন্ন মহল থেকে যে শেখ হাসিনা আমাদের এখানে অতিথি। যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া শেখ হাসিনার কাছে একটা বড় বারগেইনিং চীপ হিসেবে ব‍্যবহার হয়ে থাকবে। শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের সরকারের উপর, বাংলাদেশের উপর ক্রমাগত কিছু কূটনৈতিক চাপ প্রয়োগ করবে, কিছু খেলার চেষ্টা করবে। এখন হাসিনাকে যদি দিয়েই দেয়, সে যদি চলেই আসে, সে যদি ভারতের হাতে নাই-ই বা থাকে, তাহলে ভারত তো আর সেটা করতে পারবে না। বা হাসিনা যদি তাদের কাছে থাকে, এই যে সে ফেরত যাবে, তাকে পাঠিয়ে দিচ্ছি, এসব কথা বলে বাংলাদেশের উপর তারা একটা কূটনৈতিক চাপ বজায় রাখবে।

এখন এই কথাটা কেন আসছে? এই কথাটা যে কারণে আসছে, যেটা ধারণা করা যায় , বাংলাদেশের বিএনপি সরকার তারেক রহমানের চীন সফরের পর থেকে ভারতের মধ্যে একটা অস্বস্তি দেখা যাচ্ছে এবং সেখানে চীনের সঙ্গে কানেক্টিভিটি , চীনের বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করা, বিনিয়োগ এর নানা দিক তৈরি করা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আলোচনা হওয়া- এটাকে ভারত খুব ভালোভাবে নেয়নি। এটা নিয়ে তারা খুব বেশি প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে তারা খুশি নয়। এজন্য শেখ হাসিনাকে দিয়ে ভারত বর্তমান সরকারের উপরে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে কূটনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে এমনটাই মনে করেন বাংলাদেশের অনেকে। যেহেতু চীনের সঙ্গে বিএনপি সরকারের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং এর মাধ্যমে ভারত সরকার বোধহয় একটা টেনশন অনুভব করছে। সে কারণে শেখ হাসিনা মাঝে মধ্যে চলে আসবো, ডিসেম্বরে ফিরে আসবো এগুলো বলে। এবং এই যে কেন উনি আগামী মাসে আসবেন না বা এই মাসেই আসবেন না, কেন আগামী সপ্তাহে না? একটা লম্বা সময়সীমা দেওয়া হচ্ছে- যাতে করে এই পাঁচ ছয় মাস ধরে সরকার একটু উদ্বেগে থাকে। শেখ হাসিনা চলে আসলে বাংলাদেশে কি হবে? তাকে কিভাবে হ‍্যান্ডেল করা হবে ? এই একটা চাপ বজায় রাখার জন্য, সরকারের মধ্যে একটা উদ্বেগ রাখার জন্য এটা করা হলেও হতে পারে।

তৃতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা ফিরবেন কিনা তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে তাকে ফিরতে দেওয়া হবে কিনা? একটা দেশের সরকার চাইলেই কি তার নাগরিককে দেশে ফেরা থেকে বিরত রাখতে পারে? এটা নিয়ে কিছু আলোচনা আছে। যেমন, দুই হাজার সাত সালে শেখ হাসিনা যখন লন্ডনে যান, দেশ ছেড়ে যান, তখন সে বাংলাদেশে ফিরে আসতে চাইলে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করে একটা প্রজ্ঞাপন জারি করেন। এবং সে সময়ে শেখ হাসিনা দেশে আসার জন্য কোনো এয়ারলাইন্স এর টিকিট পায়নি। তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট করেছিলেন কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং দেয়নি। তাকে বিমানে উঠতে দেয়নি। কারণ ব্রিটিশ এয়ারওয়েজ তার বোর্ডিং বাতিল করেছে। যেহেতু তখনকার বাংলাদেশ সরকার বলেছে তাকে ফিরতে দেবে না।

এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার পর বিগত অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। শেখ হাসিনার কিন্তু এখন কোনো পাসপোর্ট নেই। তার কোনো ট্রাভেল ডকুমেন্ট নেই। তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া বাংলাদেশে আসবেন কি করে? তার যদি কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকে? কোনো এয়ারলাইন্স তাকে বিমানে তুলবে না, তাকে আনবে না। এটাই স্বাভাবিক। এখন বাংলাদেশ সরকার কি শেখ হাসিনাকে ফিরে আসার জন্য তাকে পাসপোর্ট দিবে? ট্রাভেল পারমিট দিবে? এই প্রশ্নটা রয়েই যাচ্ছে। কিন্তু সেটা না থাকলে তিনি আসতে পারবেন না এটা খুবই পরিষ্কার। এখন সরকার কি চাইলে তাকে না করতে পারে? যে না আমি পাসপোর্ট বা ট্রাভেল পারমিট দেবো না। এই নজির কিছু কিছু, কোন কোন ক্ষেত্রে আছে অবশ্য। জাতিসংঘের কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, সেই দৃষ্টিতে কোনো দেশের সরকার সে দেশের নাগরিককে তার দেশে ফিরে আসতে বাধা দিতে পারে না। এটা হচ্ছে আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন। কিন্তু কোনো কোনো দেশ কিছু কিছু ক্ষেত্রবিশেষে চর্চা করে যে, তার দেশের নাগরিককে তারা দেশে ফিরতে তারা প্রত্যাক্ষান করে। যেমন অস্ট্রেলিয়াতে একটা কাউন্টার টেররিজম অ‍্যাক্ট আছে। সেই অ‍্যাক্টের আওতায় অস্ট্রেলিয়ার সরকার চাইলে তার দেশের নাগরিককে যারা বিদেশে অবস্থান করছে এবং তাদের সঙ্গে সন্ত্রাসবাদে জড়িত থাকার বা কোনো যোগাযোগ থাকার প্রমাণ আছে, তখন সে চাইলে তার দেশের নাগরিককেই তারা একটা টেম্পোরারি এক্সক্লুসন অর্ডার ইস্যু করতে পারে। ব্রিটেনের উদাহরণ এর কথা মনে আছে অনেকের। ব্রিটেনের শামীমা যে সন্ত্রাসী সংগঠন আইএস আইএসআইএস (ISIS) এর হয়ে লড়াই করার জন্য বা ISIS-এর সঙ্গে সে মিশে সিরিয়ায় চলে গিয়েছিল। এই শামীমাকে ব্রিটেনে ফিরতে দেয়নি ব্রিটেন এর সরকার। এটা নিয়ে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। কারণ সে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত। সেজন্য ব্রিটেন-এর সরকার তাকে ফিরতে দিচ্ছিল না। এটা নিয়ে ব্রিটেন-এর আদালতে বহু লড়াই হয়েছে। শেষ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। শামীমা কিন্তু এখনও ব্রিটেন-এ ফিরতে পারে নাই। এখন বাংলাদেশ সরকার যদি মনে করে যে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায়ে তিনি দণ্ডিত এবং তার দলের লোকজন বিদেশে বসে এখনও যেভাবে সন্ত্রাসী ভাষায় কথাবার্তা বলছে, মানুষজনকে হত্যার হুমকি দিচ্ছে এবং বলছে আমরা আসলে এটা করব, দেখে ছাড়ব, এই যে নানা কথাগুলো বলছে, সরকার চাইলে এটাকে আমলে নিয়ে এই হুমকিগুলোকে সিরিয়াসলী আমলে নিতে পারে এবং অস্ট্রেলিয়ার আদলে নতুন আইন প্রণয়ন করে সন্ত্রাসীগোস্ঠীকে কাউন্টার টেররিজম অ‍্যাক্টে শাস্তির আওতায় আনতে পারে এবং তাদেরকে টেম্পোরারী এক্সক্লুশন অর্ডারের মাধ্যমে দেশে ফেরা বন্ধ করে দিতে পারে। এখন সরকার সেটা করবে কিনা? তবে সাধারণত কোনো স্বৈরশাসক যারা হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত,

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত, তারা একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে তার দেশে ফিরে আসার জন্য একটা বড় আকারের আন্তর্জাতিক পর্যায়ের নেগোসিয়েশন

এর প্রয়োজন হয়। কারণ এই নেগোসিয়েশন যদি সম্ভব না হয় তাহলে শেখ হাসিনার ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। তখন বাংলাদেশ সরকার চাইলে যেকোনো পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ তাকে পাসপোর্ট না দিতে পারে, তাকে ট্রাভেল পারমিট না দিতে পারে। এমন প্রেক্ষাপটে তার ফিরে আসার প‍্যাচালটা কথার কথা হয়ে থাকবে। সরকারের জন্য একটা চ‍্যালেন্জ হবে যদি শেখ হাসিনা ধরে নেয়া যাক, শেখ হাসিনা যদি ফিরে আসেন অর্থাৎ সরকার আসার সুযোগ দিলো, তখন এটাকে ম‍্যানেজ করা তার জন্য কঠিন হতে পারে। তার নিরাপত্তা বিধান করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। এটা তখন একটা বাড়তি ঝামেলা তৈরি হবে সরকারের জন্য। তিনিতো জেলখানায় থাকবেন তার নিরাপত্তা কীভাবে দিবে? নিরাপত্তাটা নিশ্চিত করবে কীভাবে? কারণ এখনও পর্যন্ত মানুষের যে ক্ষোভ আছে শেখ হাসিনার প্রতি ও দলের লোকজনের প্রতি - এটা থেকে যেকোনো ধরনের পরিস্থিতি হতে পারে এবং বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। তাহলে সরকার এটাকে কী করে ম‍্যানেজ করবে? এইটা একটা বড় প্রশ্ন। শেখ হাসিনার ব‍্যাপারে আন্তর্জাতিক পর্যায়ের নেগোসিয়েশন এর প্রসঙ্গ আসবে কারণ জাতিসংঘের রিপোর্টেই বলা হয়েছে যে এখানে প্রায় চৌদ্দশোর মতো মানুষ শেখ হাসিনার শেষ সময়ে হত‍্যরান শিকার হয়ে মারা গেছে এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে। জাতিসংঘের এই রিপোর্টটাকে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো এটাকে গ্রহণ করেছে। তারা এটা দেখছে। সুতরাং ওই রিপোর্টটা বলবৎ থাকা অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সরকারের সাথে শেখ হাসিনাকে ফেরার জন্য, বিশেষ করে পশ্চিমারা কোনো ধরনের নেগেশিয়েসনে তারা যাবে বা বলবে এটা খুব একটা গ্রহণযোগ্য আলাপ বলে মনে করার কোনও কারণ নেই। এখন আন্তর্জাতিকভাবে সেই নেগেসিয়েশনটা না হলে তার ফিরে আসাটা আদৌ সহজ হবে কিনা এটা একটা বড় প্রশ্ন থেকেই যাবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে তিনি নিজে ফিরে আসতে চান কিনা? অনেকে বলছেন আসবেন না। তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে ফিরে আসতে পারবেন কিনা বা তাকে ফিরে আসতে দেওয়া হবে কিনা? এই প্রসঙ্গটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এখানে তিনটা প্রশ্নই সমানভাবে প্রযোজ্য। দেখা যাক অতীতে তো শেখ হাসিনা বলেছেন বা তার দলের লোকজন বলেছেন যে তিনি ফিরে আসবেন। সামনের দিনগুলোতে কী ঘটে এজন্য ডিসেম্বর পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ