স্বাধীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি ভারতের প্রতিনিধি?'

সীমান্ত হ/ত্যা/র জন্য ভারত একতরফাভাবে দায়ী নয়। আমাদের দুষ্টু ব্যবসায়ীরা বর্ডারের অনেক ভেতরে বেআইনিভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করে, তখন বিএসএফ ভয়ে গু/লি করে'- ২০২০

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সীমান্ত হ/ত্যা/র জন্য ভারত একতরফাভাবে দায়ী নয়। আমাদের দুষ্টু ব্যবসায়ীরা বর্ডারের অনেক ভেতরে বেআইনিভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করে, তখন বিএসএফ ভয়ে গু/লি করে'- ২০২০ সালের ডিসেম্বরে এ কথা বলেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। কাছাকাছি সময়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, 'ভারতীয় সীমান্তরক্ষীদের দোষ দিয়ে লাভ নেই। কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে ভারতের গু/লি খেয়ে মা/রা যায়, তার জন্য দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না।'

মন্ত্রীদের এমন বক্তব্য তখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। কড়া সমালোচনা করেছিল তৎকালীন মাঠের বিরোধী দল বিএনপিও। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, 'এরা আত্মা বিক্রি করেছে বলেই সীমান্তে বাংলাদেশি হ/ত্যা/য় বিএসএফের পক্ষে নির্লজ্জ সাফাই গাইছে। জানতে ইচ্ছে করছে- ড. আব্দুল মোমেন স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, নাকি ভারতের প্রতিনিধি?'

এর প্রায় সাড়ে পাঁচ বছর পর বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সীমান্ত হ'ত্যা'র সংজ্ঞাই সাংবাদিকদের নতুন করে শিখিয়েছেন। তিনি বলেছেন, 'ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা অনুপ্রবেশের ক্ষেত্রে হ/ত্যা/কে সীমান্ত হত্যা বলা ঠিক হবে না।'

শব্দচয়ন ভিন্ন হলেও আগের মন্ত্রীদের বক্তব্য আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু একই রকম। বরং আগের মন্ত্রীরা বলেছিলেন দোষ শুধু ভারতের না অনুপ্রবেশকারী বাংলাদেশীদেরও, আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তো সীমান্ত হ/ত্যা/র পুরো সংজ্ঞাই বদলে দিলেন।

এখন রিজভী সাহেবদের মনে হচ্ছে না 'আত্মা বিক্রির' কথা? তখনকার মতো একইভাবে জানতে ইচ্ছে করছে না— স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি ভারতের প্রতিনিধি?

আর যদি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সমর্থনযোগ্য হয়, তাহলে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দোষ কী ছিল?

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ