হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ রোগী।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : দেশে হাম ও হামসদৃশ উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জনের শরীরে হাম বা হামসদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু ১০১টি এবং সন্দেহভাজন হাম বা হামসদৃশ উপসর্গে মৃত্যু ৯৭৫টি।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের মধ্যে হামসদৃশ উপসর্গ পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। একই সময়ে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামসদৃশ উপসর্গ নিয়ে ১ লাখ ৬২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে স্বাস্থ্য খাতের ওপর চাপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ