ডিম-মাছে ভয়াবহ দূষণের ইঙ্গিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ টিম ঢাকার সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে ১৮টি ডিমের নমুনা পরীক্ষা করে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে Arsenic (64–217 গুণ

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ টিম ঢাকার সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে ১৮টি ডিমের নমুনা পরীক্ষা করে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে Arsenic (64–217 গুণ বেশি), Chromium (88–150 গুণ বেশি), Lead (12–63 গুণ বেশি) পেয়েছে। রিসার্চ নমুনা খুব ছোট হলেও সারা বাংলাদেশের চিত্র একই। অনেক পরীক্ষা হয়েছে। রেজাল্ট একই। মুরগী ডিম আমাদের অন্যতম প্রোটিন সোর্স। বাচ্চাদের তো একমাত্র খাবার।

এবার আসেন মাছ। আর এক টিম রিসার্চ করেছে, ঢাকার আশেপাশের এলাকার তিনটি বাজার থেকে বাইম মাছ এবং পুটি মাছে 1. Lead (Pb) 21 গুণ বেশি 2. Cadmium (Cd) 10 গুণ বেশি 3. Chromium (Cr) 4.3 গুণ বেশি

4. Arsenic (As) 5.5 গুণ বেশি পাওয়া গেছে।

আমাদের প্রতিটি খাবারে বিষ আছে। সন্দেহ আছে কারো? পরীক্ষা করবেন? সারাদেশের মুরগী ডিম মাছ, চাল, আলু, শাকসবজি, খাবার পানির ল্যাব টেস্ট করেন তাহলে!!

অনেক পরীক্ষা হয়েছে। অনেক রিপোর্ট আছে। বিকার আছে কারো!! বিকার আছে সরকারের!!

বাংলাদেশে এমন একজন আমলা, কর্মকর্তা, বিজ্ঞানী, প্রফেসর, ব্যবসায়ী বের করুন তো দেখি, যিনি মাত্র একটা খাদ্য পণ্যকে নিরাপদ করে দেখাতে পারেন।

ঘরে ঘরে ক্যান্সার আর কিডনি রোগী।

একটা দেশ, একটা রাষ্ট্র একটা জাতি এভাবে চলতে পারেনা।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ