দুর্বল নেটওয়ার্কের কারণ ও সহজ সমাধান জেনে নিন

বিশ্বের বিভিন্ন দেশে যখন সিক্সজি প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছে, তখন অনেক অঞ্চলের মানুষ এখনো ফাইভজির পূর্ণ সুবিধা পাচ্ছেন না।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশ্বের বিভিন্ন দেশে যখন সিক্সজি প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছে, তখন অনেক অঞ্চলের মানুষ এখনো ফাইভজির পূর্ণ সুবিধা পাচ্ছেন না। ফলে দুর্বল মোবাইল নেটওয়ার্ক, ঘন ঘন কল ড্রপ, খারাপ ভয়েস কোয়ালিটি ও ধীরগতির ইন্টারনেটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

তবে এসব সমস্যার জন্য সবসময় মোবাইল অপারেটরকে দায়ী করা ঠিক নয়। ফোনের সেটিংস, সিমকার্ডের সমস্যা কিংবা ব্যবহারকারীর অবস্থান ও আশপাশের পরিবেশও দুর্বল সিগন্যালের কারণ হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক দুর্বল নেটওয়ার্কের সম্ভাব্য কারণ এবং সহজ কিছু সমাধান।

এয়ারপ্লেন মোড চালু-বন্ধ করুন

নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে প্রথমে ফোনের এয়ারপ্লেন মোড চালু করে ১০ থেকে ২৫ সেকেন্ড অপেক্ষা করুন। এরপর এয়ারপ্লেন মোড বন্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরলে ফোনটি আশপাশের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করবে। অনেক ক্ষেত্রে এতে সিগন্যালের মান উন্নত হতে পারে।

ফোন রিস্টার্ট করুন

সাধারণ নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান হিসেবেও ফোন রিস্টার্ট করা কার্যকর হতে পারে। ডিভাইস পুনরায় চালু হলে এটি কাছাকাছি মোবাইল টাওয়ারের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করে। ফলে কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের মান ভালো হতে পারে।

প্রয়োজনে নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন

সব এলাকায় ফোরজি বা ফাইভজির সিগন্যাল সমান শক্তিশালী নয়। কোনো এলাকায় ফাইভজি বা অটো নেটওয়ার্ক মোডে সমস্যা হলে ফোনের সেটিংস থেকে ফোরজি নির্বাচন করে দেখা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী থ্রিজি নেটওয়ার্কও ব্যবহার করে দেখা যেতে পারে। এতে কল ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা উন্নত হতে পারে।

সিমকার্ড পরিষ্কার রাখুন

সিমকার্ডের সংযোগস্থলে ধুলা বা ময়লা জমলেও সংযোগে সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ফোন সম্পূর্ণ বন্ধ করে সিমকার্ড বের করে নরম ও শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আবার সঠিকভাবে স্লটে বসানো যেতে পারে।

অবস্থান পরিবর্তন করে দেখুন

লিফট, বেজমেন্ট, মোটা কংক্রিটের দেয়াল কিংবা বড় ভবনের ভেতরের অংশে মোবাইল সিগন্যাল সহজেই দুর্বল হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে জানালার কাছে, বারান্দায় বা খোলা জায়গায় গেলে অনেক সময় তুলনামূলক ভালো নেটওয়ার্ক পাওয়া যায়।

দীর্ঘদিন সমস্যা থাকলে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন

সাধারণ নেটওয়ার্ক সমস্যার ক্ষেত্রে ওপরের পদক্ষেপগুলো কাজে লাগতে পারে। তবে একই এলাকায় দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক দুর্বল থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বিষয়টি জানানো উচিত। এতে ওই এলাকার টাওয়ার বা নেটওয়ার্ক কাভারেজে কোনো সমস্যা আছে কি না, তা যাচাই করা সম্ভব হবে।

পিপল/এনটি



সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ