মিসবাহর মাথায় উঠল মিস ইউনিভার্স পাকিস্তানের মুকুট

মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর মুকুট জিতেছেন মিসবাহ আরশাদ। পুয়ের্তো রিকোয় ৭৫তম মিস ইউনিভার্সে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ফিলিপাইনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬ নির্বাচিত হয়েছেন মিসবাহ আরশাদ। এই জয়ের মধ্য দিয়ে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন মিসবাহকে বিজয়ীর আনুষ্ঠানিক স্যাশ পরিয়ে দেন। পরে তাঁর পূর্বসূরি রোমা রিয়াজ মিসবাহর মাথায় বিজয়ের মুকুট তুলে দেন।মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের নজর কাড়েন। বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাঁকে প্রশ্ন করেন, ১০ বছর বয়সী মিসবাহ ও ৮০ বছর বয়সী মিসবাহ যদি একই কক্ষে মুখোমুখি হয়, তাহলে কার প্রশ্নের উত্তর দেওয়া বেশি কঠিন হবে?জবাবে মিসবাহ বলেন, ১০ বছর বয়সী নিজের কাছ থেকেই আসা প্রশ্নটি বেশি কঠিন হবে। কারণ ছোটবেলার সেই মিসবাহ জানতে চাইবে, বড় হয়ে তাঁর জীবন কেমন হয়েছে।

তিনি বলেন, জীবনে বহুবার ব্যর্থতার মুখোমুখি হলেও তিনি প্রতিবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। তাঁর মতে, এটি জীবনের একটি সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়া নয়, উপভোগও করা উচিত। তিনি আরও বলেন, “আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।”আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর এটি প্রথম অংশগ্রহণ নয়। এর আগে তিনি জাপানে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ২০২৩ এবং পোল্যান্ডে আয়োজিত মিস সুপ্রান্যাশনাল ২০২৪-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।নিজের দীর্ঘ পথচলা সম্পর্কে মিসবাহ বলেন, ব্যর্থতা দিয়ে সাফল্য নির্ধারণ করা যায় না। বরং আশা ধরে রাখা এবং প্রতিটি পদক্ষেপে নিজেকে আরও উন্নত করাই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, মুকুট জয় বড় অর্জন হলেও এই পথের শিক্ষা এবং মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই সবচেয়ে বড় পুরস্কার।এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ আরশাদ।

২০২৩ সালে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। ওই বছর পাকিস্তানের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েন এরিকা রব। এল সালভাদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি সেরা ২০-এ জায়গা করে নেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে নূর জারমিনা এবং ২০২৫ সালে রোমা রিয়াজ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে রোমা রিয়াজ ফ্র্যাঞ্চাইজিটির জাতীয় পরিচালকের দায়িত্ব নেন এবং নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ