নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তিও

নেইমারের জাতীয় দলের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ বলে জানালেন কোচ কার্লো আনচেলত্তি। তরুণদের নিয়ে ২০৩০ বিশ্বকাপের পরিকল্পনার আভাস...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নেইমার। অনেকে ভেবেছিলেন ভক্ত ও শুভানুধ্যায়ীদের চাপে হয়তো সিদ্ধান্ত বদলাবেন সান্তোসের এই ফরোয়ার্ড, অথবা বিদায়ী ম্যাচ খেলতে মাঠে নামবেন। তবে সে আশা ভেঙে দিয়ে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন—নেইমারের ব্রাজিল অধ্যায় আসলেই শেষ।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ২০১০ সালে যে মাঠে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারে সেই মাঠেই বিশ্বকাপ স্বপ্নের ট্র্যাজিক সমাপ্তি ঘটে তাঁর। অবসরের ঘোষণা দিয়ে গ্লোবো টিভিকে আবেগঘন সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, "বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। সব শেষ। আমি সত্যিই চেষ্টা করেছি।" পরবর্তীতে তাঁর বাবা নেইমার সিনিয়র সিদ্ধান্ত পরিবর্তনের মৃদু ইঙ্গিত দিলেও কার্লো আনচেলত্তির বক্তব্য সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।

সম্প্রতি সিএনএন ইস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করে বলেন, "যোগ্যতার মাপকাঠিতে ২০২৬ বিশ্বকাপে তার থাকাটা প্রাপ্য ছিল। কিন্তু নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। তার মতো অসাধারণ ও অনন্য প্রতিভার কোনো বিকল্প বা রিপ্লেস খুঁজে পাওয়া অসম্ভব।"

ব্রাজিল ফুটবল দলকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে চান এই ইতালিয়ান মায়েস্ত্রো। ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য রেখে তরুণদের সুযোগ দেওয়ার কথা জানিয়ে আনচেলত্তি বলেন, "আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এই মুহূর্তে ২০০৪ থেকে ২০০৬ এবং পরবর্তীতে ২০০৮ সালে জন্ম নেওয়া উদীয়মান তরুণ প্রতিভাদের মূল দলে প্রাধান্য দেওয়া উচিত। ৩৬ বা ৩৭ বছর বয়সেও একজন চমৎকার ফুটবল খেলতে পারেন, কিন্তু এখন সময় এসেছে নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার।"

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ