মেসির দুর্দান্ত ফ্রি কিক গোলেও জেতাতে পারেননি মায়ামিকে

মেসির দুর্দান্ত ফ্রি-কিকে গোল, তবে সান ডিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। লিগে টানা চতুর্থ ড্র মেসিদের।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

স্পোর্টস ডেস্ক: বক্সের ঠিক বাইরে বাঁ পায়ে কোনাকুনি শট নেওয়ার সুযোগ পেলে লিওনেল মেসি সাধারণত ভুল করেন না। মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগো এফসির বিপক্ষে ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। পছন্দের জায়গা থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে আর্জেন্টাইন তারকা আবারও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে মেসির গোলের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। সান ডিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

এই ড্রয়ে এমএলএসে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি। ম্যাচে ১২ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড আ্যান্ডার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। এর ১২ মিনিট পর মেসির ফ্রি-কিকে সমতায় ফেরে মায়ামি। ডান প্রান্ত থেকে মেসির নেওয়া বল বক্সে থাকা কোনো খেলোয়াড়কে স্পর্শ না করে সরাসরি দূরের পোস্টের দিকে চলে যায়। ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি সান ডিয়েগোর গোলরক্ষক।

এই গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে গোলের সংখ্যা দাঁড়াল ৭৫টি। চলতি এমএলএস মৌসুমে এটি তার ২০তম গোল। এর মাত্র চার দিন আগে ক্রুজ আজুলের বিপক্ষে গোল করে ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে মায়ামি আবার এগিয়ে যায়। ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে স্কোরলাইন হয় ২-১। কিন্তু লিড ধরে রাখতে পারেনি মেসির দল। আট মিনিট পর, ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার।

ড্রয়ের ফলে ২৬ ম্যাচে মায়ামির পয়েন্ট হলো ৪৬। ১২ জয়ের পাশাপাশি দলটি হেরেছে চার ম্যাচে এবং ড্র করেছে ১০টি। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মায়ামি পিছিয়ে আছে ১১ পয়েন্টে। নিয়মিত মৌসুমে তাদের হাতে এখনো আটটি ম্যাচ রয়েছে।

মেসিদের পরবর্তী ম্যাচ আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ