সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আলোচনার লক্ষ্যে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী কৌশলগত নীতি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নিউ ইয়র্ক সফর এবং এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া দলের সাংগঠনিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও নীতিনির্ধারকরা মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
পিপল/এএইচ












